Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে হামাস : মার্কিন বিশ্লেষক

ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে হামাস : মার্কিন বিশ্লেষক

আমেরিকাভিত্তিক কনসালটেন্সি ফার্ম ‘জিওপলিটিক্যাল রিস্ক’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিও ক্যাফিয়ারো বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে একথা বলেন তিনি। জর্জিও আরও বলেন, সর্বশেষ গাজা-ইসরায়েল যুদ্ধে হামাসের রকেট পুরো ইসরায়েলকে বিপদের মুখে ফেলতে সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল নিশ্চল হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে এ পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেই টেকসই ছিল না। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামাস ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য বড় মূল্য দিতে বাধ্য করেছে।ইসরায়েল গত মাসে ফিলিস্তিনে যে রক্তপাত ঘটিয়েছে তার কারণে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর মতো অন্য আরব সরকারগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বভাবিক করবে না। তিনি বলেন, গত মাসে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পর বহু আরব দেশ ও মুসলিম বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা সমস্ত আরব সরকারকে একথা স্মরণ করিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনের অমীমাংসিত ইস্যু এখনো বহু আরবের হৃদয়ে গেঁথে আছে। তাদের মন থেকে ফিলিস্তিন ইস্যুকে হাল্কা করা কিংবা মুছে দেয়া যাবে না।

বিডি-প্রতিদিন/শফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য