Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের উত্তর প্রদেশে ভাঙ্গা হলো মসজিদের মিনার

ভারতের উত্তর প্রদেশে ভাঙ্গা হলো মসজিদের মিনার

ভারতের উত্তর প্রদেশে মসজিদের দু’টি মিনার ভেঙেছে অজ্ঞাত উগ্রপন্থী ব্যক্তিরা। বুধবার সকালে উত্তর প্রদেশের মথুরা জেলার ছাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ওই মিনারগুলোকে মেরামত করেছে, যাতে করে এলাকায় শান্তি বজায় থাকে।

মাথুরা এলাকার পুলিশ সুপার শিরিশ চন্দ্র বলেন, ‘মসজিদের মিনার ভাঙার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায় এবং এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। গ্রাম প্রধানের কাছ থেকে অভিযোগ পাবার পর এ ঘটনায় ছাট্টা এলাকার পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বর্তমানে ভারতে মুসলিমবিরোধী কর্মকাণ্ড উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান জানিয়েছে, মার্কিন সরকার ভারতে এ মুসলিম বিরোধী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের বেশ কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির ধর্মীয় স্বাধীনতা রক্ষায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য