Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবানের নাম জানাবে সৌদি

হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবানের নাম জানাবে সৌদি

চলতি বছর হজের অনুমতি পাওয়া ৬০ হাজার সৌভাগ্যবান ব্যক্তির নামের তালিকা শুক্রবার প্রকাশ করবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, চলতি বছর হজ করার জন্য যারা অনুমতি পেয়েছেন, তাদের তালিকা শুক্রবার প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরতদের কাছ থেকে সব মিলিয়ে ৫ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছিল। তাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তিকে বাছাই করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নির্বাচিত হাজিরা দুপুর ১টা থেকে বুকিং এবং পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন।

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে সৌদি আরব চলতি বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল। শর্ত ছিল— হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য