Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তান থেকে এবার সব সৈন্য সরিয়ে নিলো ইতালি

আফগানিস্তান থেকে এবার সব সৈন্য সরিয়ে নিলো ইতালি

জার্মানির পর আফগানিস্তান থেকে এবার নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিলো ইতালিও। গতকাল বুধবার এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি। এর মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘ দুই দশকের অবস্থান শেষ করলো তারা।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের আফগানিস্তান মিশন শেষ হয়েছে। এদিন দেশটিতে থাকা সেনাদের সর্বশেষ বাহিনী পিসা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আফগানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নে ইতালি বিকল্প উপায়ে সবসময় যুক্ত থাকবে।

গত ২০ বছরে আফগানিস্তানে ইতালির মোট ৫০ হাজার সেনা দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে ৫৩ জন নিহত ও ৭২৩ সেনা আহত হয়েছেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য