Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঘুমন্ত অবস্থায় খিচুড়ি খাওয়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

ঘুমন্ত অবস্থায় খিচুড়ি খাওয়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমের মধ্যে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে মায়মুনা নামে নয় মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের কাউনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মিলনের মেয়ে। জানা যায়, ঘুমন্ত মায়মুনাকে খিচুড়ি খাওয়াতে শুরু করেন মা। এক পর্যায়ে মায়মুনার শ্বাসনালীতে খাবার আটকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম জানান, শিশুদেরকে ঘুমের মধ্যে বা কান্নারত অবস্থায় কখনোই খাওয়ানো উচিত নয়। শিশুদের খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক বাবা-মার উচিত এসব নিয়ম জেনে রাখা। তাহলেই শিশুরা এ ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে।

তিনি আরও বলেন, শিশুদের খাওয়ানোর সময় হলে বসিয়ে খাবার খাওয়াতে হবে। ঘুমের মধ্যে, শুইয়ে বা কান্নারত অবস্থায় তাদের খাওয়ানো যাবে না।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য