Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরহিজাব নিষেধাজ্ঞা তুলে নিলো উজবেকিস্তান

হিজাব নিষেধাজ্ঞা তুলে নিলো উজবেকিস্তান

মধ্য এশিয়ার রাষ্ট্র উজবেকিস্তানে জনসমক্ষে হিজাব পরতে এখন থেকে আর কোনো বাধা রইল না। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভ ধর্মীয় স্বাধীনতার বিষয়ক জাতীয় আইনে পরিবর্তন এনেছেন। এর আগে শুধুমাত্র নেতা-মন্ত্রীরাই এই ধর্মীয় পোশাক পরে পথে-ঘাটে বের হতে পারতেন। তবে এখন সেই আইনে বদল বা সংশোধন আনা হয়েছে। যার ফলে, সাধারণ নারীরাও জনসমক্ষে হিজাব পরার অধিকার পেলেন।

নতুন আইন অনুযায়ী, যেকোনো ধর্মীয় সংগঠন সরকারি খাতায় তাদের নাম নিবন্ধন করতে পারবে এবং শুধুমাত্র আদালতের আদেশেই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব হবে। একই সঙ্গে উজবেকিস্তানে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে ধর্মীয় শিক্ষা কার্যক্রম চালানো হলে তাকে বেআইনি বলে বিবেচনা করবে প্রশাসন।

উল্লেখ্য, উজবেকিস্তানে ২,২০০-এরও বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম নিবন্ধিত রয়েছে যেগুলোর মধ্যে ৯০ শতাংশই মুসলিম। দেশটিতে খ্রিস্টান প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৭, ইহুদি প্রতিষ্ঠান ৮টি, ৬টি রয়েছে বাহাইদের এবং একটি করে হিন্দু ও বৌদ্ধ প্রতিষ্ঠান রয়েছে।
সূত্র : পুবের কলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য