Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেজান কারখানায় আগুনের কারণ খুঁজছে পিবিআই

সেজান কারখানায় আগুনের কারণ খুঁজছে পিবিআই

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানায় আগুন কিভাবে লেগেছিল? এটি নিছক দুর্ঘটনা, না মালিকপক্ষের গাফিলতি ছিল এর পেছনে? নারকি প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে কোনো দ্বন্দ্ব রয়েছে? এসব তদন্ত করে দেখবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

শুক্রবার পিবিআইর নারায়ণগঞ্জের পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এ আগুনের কারণ অনুসন্ধান বেশ গুরুত্বপূর্ণ। কারণ এতে যদি মালিকপক্ষের গাফিলতি থাকে তাহলে আইন অনুযায়ী মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা হবে। প্রতিষ্ঠানের সে ত্রুটিগুলো যাতে এ প্রতিষ্ঠানে বা অন্য প্রতিষ্ঠানে না থাকে শ্রমিক নিরাপত্তার জন্য সে ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, যেকোনো প্রতিষ্ঠানে আগুন দুর্ঘটনা প্রতিরোধে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ প্রতিষ্ঠানে ওই ব্যবস্থা নেয়া হয়েছিল কি না সেটিও আমরা দেখবো। এছাড়া নাশকতার বিষয়টিও আমরা মাথায় রেখে অনুসন্ধান করছি।

তিনি জানান, বৃহস্পতিবার থেকেই তারা প্রযুক্তির সহায়তা নিয়ে ও প্রতিষ্ঠানের বিভিন্ন স্থান পরিদর্শন করে এ অনুসন্ধান শুরু করেছেন।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য