Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআল-আজহারের শিক্ষার্থীরা সমাবর্তনের অর্থ দিল হাসপাতালে

আল-আজহারের শিক্ষার্থীরা সমাবর্তনের অর্থ দিল হাসপাতালে

সমাবর্তন অনুষ্ঠানের অর্থ দিয়ে হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে এগিয়ে এসেছেন মিসরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ছাত্রীরা। করোনার কারণে শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় শিক্ষার্থীরা রোগীদের সেবায় অভিনব এ উদ্যোগ গ্রহণ করেন। করোনাকালে হাসপাতালের সেবার মানোন্নয়নে এগিয়ে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হন মেডিক্যাল অনুষদের শিক্ষার্থীরা।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সাইয়িদ জালাল হাসপাতালের জন্য ডায়ালিসিস মেশিন ক্রয়ের ব্যবস্থা করে হাসপাতালের উন্নয়নে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ফিমেল বিভাগের শিক্ষার্থীরা নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অর্থ দান করেন। যার পরিমাণ ছিল এক লাখ ৮৫ হাজার পাউন্ড বা ১২ হাজার ডলার।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার্থী বিষয়ক উপপ্রধান ড. মুহাম্মদ আল শারবিনি জানান, করোনা মহামারি সংক্রমণ রোধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যেকোনো ধরনের অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা নেট।

পিডিএসও/ জিজাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য