Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় ঈদুল আজহার জন্য ৩৫ হাজার পশু প্রস্তুত

গাজায় ঈদুল আজহার জন্য ৩৫ হাজার পশু প্রস্তুত

গাজায় ঈদুল আজহার উৎসব উপলক্ষে কোরবানি জন্য ফিলিস্তিনিরা তাদের গরু, ভেড়া ও অন্যান্য পশু প্রস্তুত করছেন। এ ধর্মীয় উৎসব উপলক্ষে ৩৫ হাজার পশু বিক্রি হবে।

কৃষক আহমেদ আল-বাতিনি গাজার এক পশু খামারের মালিক। তিনি বলেন, বিক্রি করার জন্য তার কাছে আর কোনো গরু নেই। কারণ অনেক আগেই সাধারণ মানুষ ও দাতব্য সংস্থাগুলো তার সব গরু কিনে নিয়েছে। এছাড়া দাতব্য সংস্থাগুলো ঈদুল আজহার জন্য আরো পশু আমদানি করবে বলে আশা করা হচ্ছে।

গাজায় প্রতি কেজি কম বয়সী গরুর গোশতের মূল্য ৫.১৯ থেকে ৫.৮১ ডলার। গরুর গোশতের মূল্য গরুর জাতের ওপরও নির্ভর করে। অন্য দিকে সাধারণ গরুর গোশতের মূল্য ৪.৫৮ ডলার আর ভেড়ার গোশতের মূল্য সাত ডলার।

গাজায় বাস করা ফিলিস্তিনিরা কোরবানির পশু কেনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় ভুগছেন। কারণ গাজার ফিলিস্তিনিদের বাসস্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে খাদ্য সংরক্ষণে তাদের ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

অবরুদ্ধ গাজায় বেকারত্ব ও দারিদ্র্যের হার বেশি থাকায় অনেক ব্যক্তির পক্ষেই কোরবানি দেয়া সম্ভব হবে না।

সূত্র : মিডলইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য