Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকারাবন্দীর পরিবারের সাথে সাক্ষাৎ করায় ৪৫ ফিলিস্তিনি ছাত্র আটক

কারাবন্দীর পরিবারের সাথে সাক্ষাৎ করায় ৪৫ ফিলিস্তিনি ছাত্র আটক

ইসরাইলের কারাগারে বন্দী এক ব্যক্তির পরিবারের সাথে সাক্ষাৎ করায় ৪৫ ফিলিস্তিনি ছাত্রকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে এ সপ্তাহের শুরুতে কারাবন্দী ওই ব্যক্তির বাড়ি ধ্বংস করে ফেলেছে ইসরাইলের হানাদার সেনারা। বৃহস্পতিবার এ সংবাদ প্রকাশ করেছে সামা নিউজ এজেন্সি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বাসে চড়ে যাচ্ছিল তখন তাদের নামতে বাধ্য করে ইসরাইলি সেনারা। পরে তাদেরকে হাতকড়া পরিয়ে জেলে পাঠানো হয়।

সামা নিউজ এজেন্সি জানায়, উত্তর রামাল্লার তুরমুস আইয়া এলাকায় প্রবেশকালে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবরুদ্ধ করে ইসরাইলি সেনারা।

ইসরাইলি সেনাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা সূত্র ধরে ইসরাইলের সেনাবাহিনী, শিনবেথের (সাবাক) গোয়েন্দা সদস্যরা ও সীমান্ত পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে হামাসের রিবজেইট বিশ্ববিদ্যালয় ছাত্র শাখার ১০ উগ্রবাদীকে গ্রেফতার করেছে। এসব ছাত্রকে তুরমুসিয়ার এক গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আটককৃত কয়েকজন ছাত্র সরাসরি উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত। এছাড়া তারা অর্থ পাচার ও উত্তেজনা ছড়ানোর সাথে জড়িত।

বৃহস্পতিবার ইসরাইলের কারাগারে আটক মুনতাসের সালাবির বাড়ি ধ্বংস করে ইসরাইলি কর্তৃপক্ষ। এ সময় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে সরাসরি গুলি, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ইসরাইলি সেনারা।

সূত্র : মিডলইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য