Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচীনে উইঘুরদের আটকে রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা

চীনে উইঘুরদের আটকে রাখতে বিশ্বের সবচেয়ে বড় বন্দিশালা

উইঘুর মুসলিমদের আটকে রাখতে চীন দেশটির জিনজিয়াং প্রদেশের পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় একটি বন্দিশালা নির্মাণ করেছে। এটির আয়তন ২২০ একর। বিশ্বের সবচেয়ে বড় এই বন্দিশালায় এক সঙ্গে ১০ হাজার বন্দিকে রাখা যাবে।

২২০ একর জায়গা জুড়ে নির্মিত এই বন্দিশালা আয়তনে ভ্যাটিকান সিটির দ্বিগুণ। সম্প্রতি এই বন্দিশালার বেশ কিছু ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশি সংখ্যক উইঘুর মুসলিমদের একসঙ্গে আটকে রাখার পরিকল্পনায় এই বন্দিশালা নির্মাণ করা হয়েছে।

Bangladesh Pratidin
উল্লেখ্য, বিগত চার বছরে ছুরিকাঘাত আর বোমা হামলার অভিযোগ এনে এক লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের কারাবন্দী করেছে চীন। দেশটি এসব মুসলিমদের আটকে রাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে।
তবে এসব বন্দিশালায় অনেক নিরপরাধ ব্যক্তিকেও আটকে রাখার অভিযোগ রয়েছে।

জাতিসংঘের মতে, বর্তমানে ১০ লাখের মতো উইগর মুসলিমকে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে কয়েকটি শিবিরে বন্দী করে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পে তাদেরকে ‘নতুন করে শিক্ষা’ দেওয়া হচ্ছে। কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। সূত্র: এপি নিউজ

বিডি প্রতিদিন/আবু জাফর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য