Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরশনিবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শনিবার দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

আগামী শনিবার (৭ আগস্ট) দেড় ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে।  

‘টেরিয়াল’ নামক স্থানে স্টিল ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের জন্য শনিবার ভোর সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ অধিদফতরের (সওজ) সীতাকুণ্ড উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন চৌধুরী।

সওজের চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সড়ক বিভাগাধীন ঢাকা (যাত্রাবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ১৯৬ কিলোমিটারে টেরিয়াল নামক স্থানে স্টিলের ফুটওভার ব্রীজের নির্মাণ কাজ চলমান রয়েছে। ফুটওভার ব্রীজের ডেকবিম স্হাপনের জন্য শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম সওজ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

আমারসংবাদ/এডি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য