Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরস্মরণকালের বৃহৎ মার্কিন অস্ত্রের খাজানা এখন তালেবানের দখলে

স্মরণকালের বৃহৎ মার্কিন অস্ত্রের খাজানা এখন তালেবানের দখলে

আফগান সামরিক বাহিনীকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ২ হাজারেরও বেশি সাজোয়া যান ও ৪০টি বিমানভর্তি স্মরণকালের বৃহৎ এক অস্ত্রভান্ডার দখলে নিয়েছে তালেবানরা। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে, মার্কিন তৈরি হামভি, প্লেন, হেলিকপ্টার, নাইট-ভিশন গগলস এবং ড্রোনসহ নানা অস্ত্রে ভরপুর এই খাজানা। -রয়টার্স

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন কর্মকর্তারা সাধারণ মানুষের বিরুদ্ধে তালেবানদের অস্ত্র ব্যবহার করার বিষয়ে উদ্বিগ্ন নন। অস্ত্রগুলো আইএসআইএসের হাতে অথবা চীন বা রাশিয়ার কাছে হস্তান্তর করা হতে পারে বলে তারা উদ্বিগ্ন। রয়টার্সের দেয়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবানরা যানবাহনের লাইন পরিদর্শন করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি নতুন আগ্নেয়াস্ত্র, যোগাযোগের সরঞ্জাম এমনকি সামরিক ড্রোনের ক্রেট খুলছেন।

গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই সরঞ্জাম ভান্ডারটিতে ২০০০ এর বেশি সাঁজোয়া যান এবং ৪০টি বিমান রয়েছে। বাইডেন প্রশাসন এই অস্ত্রভান্ডার পুনরুদ্ধারে বিমান হামলা চালানোর কথা ভাবছে বলে কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন। তারা এও আশঙ্কা করছেন যে, এই ধরনের পদক্ষেপ তালেবানকে এমন সময়ে উস্কে দিতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের দেশের মানুষকে সরিয়ে নেওয়ার দিকে মনোযোগী।

অবশ্য একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “যা কিছু ধ্বংস হয়নি, এখন তা তালেবানদের। এদিকে মার্কিন পররাষ্ট্র বিষয়ক কমিটি রয়টার্সকে জানিয়েছে, ‘‘আমরা ইতিমধ্যেই তালেবান যোদ্ধাদের আফগান বাহিনীর কাছ থেকে মার্কিন তৈরি অস্ত্র দিয়ে সজ্জিত হতে দেখেছি। এটি যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য