Sunday, September 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

মৌলভীবাজারের বড়লেখায় জামাতে মাগরিবের নামাজ আদায়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি। গতকাল রবিবার উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর জামে মসজিদে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার নাম ফয়জুর রহমান দুখু (৪৮)। তিনি সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

এদিকে ফয়জুর রহমান দুখুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ফয়জুর রহমান দুখুর জানাজা অনুষ্ঠিত হবে।

ফয়জুর রহমান দুখুর ভাগ্নে শিক্ষক সাইদুর রহমান বাবর জানান, আমার মামা (ফয়জুর রহমান দুখু) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। তখন প্রথম রাকাতে সেজদা দিয়ে দ্বিতীয়বার সেজদা দিতে গিয়ে তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য