Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুসলিম ওয়ার্ল্ড লিগ ও টনি ব্লেয়ার ইনস্টিটিউটের চুক্তি

মুসলিম ওয়ার্ল্ড লিগ ও টনি ব্লেয়ার ইনস্টিটিউটের চুক্তি

‘দ্য মুসলিম ওয়ার্ল্ড লিগ’ (এমডাব্লিউএল) ও ‘টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’ (টিবিআই) যুব উন্নয়নে একযোগে কাজ করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সংস্থা দুটি মনে করছে, পৃথিবীতে ১.৮ বিলিয়ন যুবক আছে। তাদের অনেকে দারিদ্র্য, সহিংসতা ও নেতিবাচক ধারণার মতো অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তারা প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না, ক্রমবর্ধমান অন্তঃসংযুক্ত পৃথিবীতে সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে না। যুবকরা এমন কোনো নিরাপদ প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, যা তাদের আত্মবিশ্বাসী করবে এবং যেখানে তারা নিজের মতামত ও পছন্দের কথা বলতে পারে। এটা তাদের জীবন ও ভবিষ্যেক প্রভাবিত করছে।

চুক্তি অনুসারে দ্য মুসলিম ওয়ার্ল্ড লিগ ও টনি ব্লেয়ার ইনস্টিটিউট আগামী তিন বছর একযোগে বৈশ্বিক শিক্ষা উন্নয়নে কাজ করবে। এতে যুক্ত করা হবে ১৮টির বেশি দেশের এক লাখের বেশি যুবককে। যাদের বয়স ১৩-১৭ বছর। কর্মসূচি পরিচালিত হবে স্কুলভিত্তিক নেটওয়ার্ক ও শিক্ষা সহযোগীদের মাধ্যমে। যার অধীনে দুই হাজার চার শ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারা তাদের শিক্ষার্থীদের শেখাবে। সংস্থা দুটি মনে করছে, কর্মসূচিটি বৃহত্তর পরিসরে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা, নিজ সম্প্রদায়ের সঙ্গে যুবকদের বিশ্বাসের সম্পর্ক তৈরি, ধর্মের সঠিক ধারণা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বুঝতে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য