Tuesday, July 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক সংস্থার (এনজিও) ১৮ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে একজন আমেরিকান নারীও রয়েছে।

খ্রিস্টান মিশনারি কাজ চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে। শনিবার সরকারি সূত্রে এ কথা জানা গেছে।

দ্য ইন্টারন্যাশনাল অ্যাসিসট্যান্স মিশন (আইএএম) নিশ্চিত করে বলেছে, মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে তাদের কার্যালয় থেকে কর্মীদের তুলে রাজধানী কাবুল নিয়ে গেছে।

ওই প্রদেশের সরকারি মুখপাত্র আবদুল ওয়াহিদ হামাস ঘোরি বলেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কিছুদিন ধরেই তাদের পর্যবেক্ষণ করছিল। যে সকল নথি ও ভিডিও পাওয়া গেছে তাতে দেখা গেছে তারা লোকজনকে খ্রিস্টান ধর্মে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছিল।

একজন মার্কিন নারীসহ মোট ২১ জনকে আটকের কথা তিনি উল্লেখ করেন। তবে আইএএম এক বিবৃতিতে ১৮ জনকে আটকের কথা জানিয়েছে।

এদিকে শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে একজন মার্কিন নাগরিকের আটক হওয়ার খবরের বিষয়ে তারা সচেতন রয়েছে। তবে তারা এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে পারেনি।

উল্লেখ্য, আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে। তারা বিশেষভাবে চোখের যত্ন নিয়ে কাজ করতো। পরে স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ শুরু করে।

এদিকে তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর পশ্চিমাসহ বেশ কিছু সংখ্যক বিদেশীকে আটক করে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য