Saturday, June 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইসলাম নিয়ে কটূক্তিতে ক্ষমা চাইলেন বরিস

ইসলাম নিয়ে কটূক্তিতে ক্ষমা চাইলেন বরিস

ইসলাম নিয়ে কটূক্তির দায়ে শর্তসাপেক্ষে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের প্রস্তুতকৃত এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি অনুতপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে ইসলামবিদ্বেষসহ বৈষম্যের বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৈষম্য ও অভিযোগ মোকাবিলা করতে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি যেসব পদক্ষেপ নেয় তার সমালোচনার জবাবে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এটি প্রস্তুত করেছেন যুক্তরাজ্যের সমতা ও মানবাধিকার কমিশনের প্রধান অধ্যাপক স্মরণ সিং। এতে সাক্ষাৎকার দিয়েছেন বরিস জনসন।

দলীয় প্রতিবেদনে জনসন বলেন, আমি যা বলেছি, তাতে যে অপরাধ হয়েছে-তা আমি জানি। আমার অবস্থানে থাকা একজন মানুষ সঠিক কাজটি করবে বলেই মানুষের প্রত্যাশা। কিন্তু সাংবাদিকতায় একজন মানুষকে অনেক স্বাধীনভাবে ভাষার ব্যবহার করতে হয়। কাজেই কোনো কসুর হয়ে থাকলে আমি দুঃখিত।

ইত্তেফাক/টিআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য