Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরএকজন গাড়িচালকের স্ত্রী কিভাবে এত টাকার মালিক হতে পারে? হাইকোর্টের প্রশ্ন

একজন গাড়িচালকের স্ত্রী কিভাবে এত টাকার মালিক হতে পারে? হাইকোর্টের প্রশ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেকের স্ত্রীকে আত্মসমর্পনের নির্দেশ হাইকোর্টের

স্বাস্থ্য অধিদপ্তরের শত কোটি টাকার মালিক গাড়িচালক আব্দুল মালেকের স্ত্রী নার্গিস বেগমকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত তাকে আগাম জামিন না দিয়ে এ আদেশ দেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ড. মোমতাজউদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম ফজলুল হক।

আদালত বলেছেন, একজন গাড়িচালকের স্ত্রী কিভাবে এত টাকার মালিক হতে পারে? দুর্নীতির মাধ্যমে এত টাকার মালিক যিনি হয়েছেন তিনি আগাম জামিন পেতে পারেন না।

গতবছর ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের গাড়িচালক আব্দুল মালেককে রাজধানীর তুরাগ থেকে গ্রেপ্তার করা হয়। মালেক শত কোটি টাকার সম্পদের মালিক বলে অভিযোগ রয়েছে। তার অবৈধ আয় দিয়ে স্ত্রী নার্সিস বেগমের নামে দক্ষিণ কামারপাড়ায় দুটি সাততলা বিলাসবহুল ভবন, ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন, দক্ষিণ কামারপাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম করা হয় বলে জানা গেছে। এ অবস্থায় দুদক নার্গিস বেগমের বিরুদ্ধে অবৈধভাবে এককোটি ১০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। এ মামলায় হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য