Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকরোনায় মৃত্যু-শনাক্ত বেড়েই চলেছে, প্রাণহানি আরো ৩০ জনের

করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েই চলেছে, প্রাণহানি আরো ৩০ জনের

দেশে করোনাভাইরাসের শনাক্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছে আরো দুই হাজার ৮০৯ জন।

সোমবার বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে দুই হাজার ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট পাঁচ লাখ ৭৩ হাজার ৬৮৭ জন আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছে আট হাজার ৭২০ জন।

এ ছাড়া এক দিনে এক হাজার ৭৫৪ জনসহ মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য