Friday, March 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুয়েতের ধর্ম মন্ত্রণালয় রোজায় টিকা নেয়া প্রসঙ্গে যা বলল

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় রোজায় টিকা নেয়া প্রসঙ্গে যা বলল

নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এর মধ্যে করোনার টিকা দেয়া শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। 

আসছে রমজান মাস। ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রেখে করোনার টিকা নিতে পারবেন কিনা এই বিষয়ে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে।

দেশটির আল আনবার খবরে বলা হয়, বিবৃতিতে তারা জানিয়েছে, রোজাদাররা টিকা নিতে পারবেন। এতে রোজার কোন ক্ষতি হবে না। তবে রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য খোলা অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো খাবার, পানীয় ও ওষুধ জাতীয় কোনো কিছু গ্রহণ করতে পারবে না। 

টাইমসকুয়েতডটকমের খবরে আরও বলা হয়,  টিকা নেওয়ার পর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে রোজা ভেঙে ফেলতে পারবে।  তবে সুস্থ হয়ে ভেঙে ফেলা রোজা করতে হবে।

পিডিএসও/ জিজাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য