Saturday, July 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় ইসরাইলি পাল্টা হামলায় নিহত ২৩২, আহত ১৭ শতাধিক

গাজায় ইসরাইলি পাল্টা হামলায় নিহত ২৩২, আহত ১৭ শতাধিক

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হঠাৎ হামলার পর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইলও। এ হামলায় এখন পর্যন্ত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৭ শতাধিক।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, আকাশ থেকে বোমা হামলা বাড়িয়েছে ইসরাইল। আবাসিক ভবনগুলোকে লক্ষ করে হামলা করা হচ্ছে।

তিনি জানান, ১৭ বছর ধরে অবরুদ্ধ গাজার অধিবাসীরা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না। পরিস্থিতি এত জটিল যে, মাথা গোঁজার কোনো স্থান নেই।

এদিকে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সকে লক্ষ করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অনেক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনি এ বার্তা সংস্থাটির একজন প্রতিনিধি জানিয়েছেন, হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স স্টেশনে সরাসরি আক্রমণ চালিয়েছে ইসরাইলি বোমারু বিমান।

এ ঘটনায় আহত স্বাস্থ্যকর্মীসহ কয়েকজনের অবস্থা গুরুতর।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ইসরাইলে ছোড়া হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। পাশাপাশি, ইসরাইলের ভেতরে ঢুকে পড়ে হামাসের সশস্ত্র যোদ্ধারা। এর পরপরই বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে জিম্মি করা হয়েছে বলে ঘোষণা দেয় হামাস।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য