Tuesday, June 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeবিবিধচিপস আর ভাজাভুজি হাড় দুর্বল করে, শিশুদের বিপদ বেশি : গবেষণা

চিপস আর ভাজাভুজি হাড় দুর্বল করে, শিশুদের বিপদ বেশি : গবেষণা

জাঙ্ক ফুড অর্থাৎ ভাজা খাবার শরীরকে মুটিয়ে দেয় এবিষয়ে আমরা সবাই কম-বেশি জানি। তবে চিপস, হট ডগস, ফ্রেঞ্চ ফ্রাইসের মতো এ খাবারগুলো হাড়েরও মারাত্মক ক্ষতি করে বলে জানিয়েছে গবেষকরা। সম্প্রতি হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের গবেষকরা সমীক্ষায় এবিষয়টি তুলে ধরেন।

গবেষণায় দেখানো হয়েছে, যে সব শিশুদের খুব ছোট থেকে চিপস বা ওই জাতীয় প্যাকেটের ভাজাভুজি বেশি মাত্রায় খাওয়ানো হয়, পরবর্তীকালে তাদের হাড়ের দুর্বলতা দেখা দেয়। ছোট থেকে তাদের হাড়ের গঠনে বাধা হয়ে দাঁড়ায় ‘ফাস্ট ফুড’ বা ভাজাভুজি খাওয়ার অভ্যাস।

তবে হাড়ের গঠন দুর্বল হওয়াই নয়, যে সব শিশুরা ছোট থেকে বেশি মাত্রায় এসব জিনিস খায়, তাদের বৃদ্ধিও কম হয় বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।

ইঁদুরের ওপর পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, যে সব ইঁদুরকে অতি অল্প পরিমাণেও ভাজাভুজি খাওয়ানো হয়েছে, তাদের গোটা শরীরে হাড়ের গঠন খুব দুর্বল হয়ে গিয়েছে। সেখান থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা- শিশুদের তো বটেই বড়দেরও এড়িয়ে চলা উচিত এ জাতীয় খাদ্য।
সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য