Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফিলিস্তিনকে ৩ দিন অবরুদ্ধ করে রাখার ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনকে ৩ দিন অবরুদ্ধ করে রাখার ঘোষণা ইসরাইলের

ইসরাইল মঙ্গলবার থেকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড তিন দিনের জন্য অবরুদ্ধ রাখবে। রোববার ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, এ পদক্ষেপের আওতায় পশ্চিম তীরে সম্পূর্ণ ‘লকডাউন’ আরোপ করা হয়েছে। আর গাজা উপত্যকার সাথে চলাচলের পথটিও বন্ধ থাকবে এ সময়ে। এ বিবৃতিতে আরো বলা হয়েছে, এ অবরোধ কার্যক্রম মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ অবরোধ কার্যক্রমের সময়ও মানবিক কারণে ও চিকিৎসার জন্য গাজায় যাওয়ার চলাচলের পথ দিয়ে আসা-যাওয়া করা যাবে। তবে এসব ক্ষেত্রে ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

এ দিনটিকে ইসরাইল তাদের জাতীয় দিবস হিসেবেও পালন করে থাকে। এ দিনেই ফিলিস্তিনের ধ্বংসস্তুপের ওপর ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিনিরা এ দিনটিকে ‘নকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পালন করে থাকে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য