Thursday, September 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে ৫.৩২ শতাংশ। জানুয়ারি মাসের তুলনায় যা ০.০৩ শতাংশ বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে খাদ্য ও খাদ্য বর্হিভুত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্যে মূল্যস্ফীতি ৫.৪২ শতাংশ যা জানুয়ারিতে ছিল ৫.২৩ শতাংশ।

অন্যদিকে খাদ্য বর্হিভূত উপ-খাতে মূল্যস্ফীতি জানুয়ারিতে ছিল ৪.৬৯ শতাংশ, ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ৫.১৭।

বিবিএস আরো জানায়, গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে হয়েছে শতকরা ৫.৩৩ ভাগ, একই সময়ে শহরে যা হয়েছে ৫.৩০ ভাগ।

জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে গ্রামীণ ও শহর পর্যায়ে খাদ্য ও খাদ্য বর্হিভূত মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনায় জানুয়ারির তুলনায় গত মাসে চাল, ব্রয়লার মুরগি, ভোজ্যতেল, চিনির দাম বেড়েছে। কমেছে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য