Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন আতিক হাসান

ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন আতিক হাসান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন আতিক হাসান (২৮)। গত বুধবার সন্ধ্যার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের তেলিখাল সেতুতে এই ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জের টুকেরবাজারের মোবাইল ফোন ব্যবসায়ী আতিক জানান, সিলেটে ব্যাবসায়িক কাজে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে তেলিখাল সেতুতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতূহলী হয়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে ব্যাগটি হাতে নিয়ে দেখেন, ভেতরে কয়েক বান্ডিল টাকা রয়েছে। টাকা পাওয়ার পর তিনি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন। কিন্তু কাউকে না পেয়ে স্থানীয় তেলিখাল বাজারের দিকে যান। সন্ধ্যা ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজনকে রাস্তায় কিছু খুঁজতে দেখেন। তাঁদের মধ্যে একজন কান্নাকাটি করছিলেন। তাঁরা কী খুঁজছেন জানতে চাইলে আহমদ আলী (৩৫) জানান, তিনি টাকাসহ ব্যাগ হারিয়ে ফেলেছেন। পরে আতিক যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে তাঁর টাকার ব্যাগ ফিরিয়ে দেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। আহমদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা গ্রামে। তিনি ট্রাক্টর কিনতে কোম্পানীগঞ্জ এসেছিলেন।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে কান্নাজড়িত কণ্ঠে আহমদ আলী বলেন, ‘এ যুগে এখনো যে ভালো মানুষ আছেন, আতিক ভাই সেটা প্রমাণ করলেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য