মাদরাসায় জাতীয় সংগীত গাইতে হবে

0
263

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রতিটি মাদরাসায় জাতীয় সংগীত গাইতে হবে ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। কারণ সংবিধানে আছে, এই দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি মসজিদের ইমামদের উদ্দেশে বলেন, ভাস্কর্য নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, আপনারা মসজিদে খুতবার সময় এ ব্যাপারে পরিষ্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয়, নিষিদ্ধও নয়। এই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে অপব্যাখ্যা চাই না। হানিফ বলেন, কুসংস্কারগুলো লালন করে ঘরমুখী রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল দুপুরে জঙ্গি, সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহতকরণের লক্ষ্যে মসজিদের ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ও কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + thirteen =