Tuesday, July 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমুক্তি পেল নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রী

মুক্তি পেল নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ স্কুলছাত্রী

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে অপহৃত হওয়া ২৭৯ স্কুলছাত্রীকে সম্প্রতি মুক্তি দেয়া হয়েছে। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মঙ্গলবার (০২ মার্চ) জামফারা রাজ্যের গভর্নর জানান, স্কুলছাত্রীদের ওই দলটিকে মুক্তি দেয়া হয়েছে এবং তারা এখন নিরাপদে আছেন। একটি মিনিবাসে করে ওই শিক্ষার্থীদের একটি সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়।  এক টুইট বার্তায় গভর্নর বেলো মাতাওয়ালে বলেন, এটা খুবই আনন্দের যে, অপহৃত শিক্ষার্থীদের মুক্তির খবর সবাইকে জানাতে পারছি।

গত ২৬ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে ওই ছাত্রীদের অপহরণ করে একটি বনে নিয়ে যাওয়া হয়। 
 
বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য