Friday, June 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুক্তরাষ্ট্রের আপত্তি, চীনের একটি প্রকল্পের ‘কাজ বন্ধ’ করল আমিরাত

যুক্তরাষ্ট্রের আপত্তি, চীনের একটি প্রকল্পের ‘কাজ বন্ধ’ করল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে চলমান চীনের স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে। আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা আরো বলেছেন, চীনারা আমিরাতের ওই জায়গা সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে। তারপরই কাজটি বন্ধ করতে বলা হয়েছে।

এর আগে চলতি বছরের নভেম্বরে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে চীনা একটি নৌবন্দরের ভেতরে গোপন স্থাপনা তৈরি করছে চীন। যুক্তরাষ্ট্র ব্যাপক চাপের মাধ্যমে ওই কাজ বন্ধ করতে সক্ষম হয়। 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে আমিরাত সরকারের কূটনৈতিক উপদেষ্টা আনওয়ার গার্গাশের বরাত দিয়ে বলা হয়, আমিরাত মনে করে না চীন ওই স্থাপনা সামরিক কিংবা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহার করবে। 

জানা গেছে, আমিরাতে কয়েক দফা সফর ও বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। আমিরাতে চীনের এ কার্যক্রম শুরু হওয়ার পরপরই ওয়াশিংটনের কয়েকটি গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সরকারকে সতর্ক করে জানায়, চীন সেখানে সামরিক সুবিধা নিতে নৌবন্দর তৈরি করছে। তাই বাইডেন প্রশাসন ঘনিষ্ঠ মিত্র আমিরাতকে সতর্ক করে জানায়, কাজটি চলতে থাকলে দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত আমিরাতের দূতাবাসের মুখপাত্র বলেন, আমিরাতে চীনা সামরিক ঘাঁটি তৈরিতে কোনো ধরনের চুক্তি, পরিকল্পনা, আলোচনা কিংবা কোনো আগ্রহই আমাদের নেই।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + eighteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য