Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরযুদ্ধবিরতির পর আল–আকসা চত্বরে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতির পর আল–আকসা চত্বরে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর আল–আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা এ হামলার শিকার হন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক লিখিত বিবৃতিতে জানায়, এ হামলায় অন্তত ২০ জন মুসল্লি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর দুইজনকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিজ্ঞাপন

গাজায় টানা ১১ দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের পর স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু রাত কেটে দুপুর আসতেই আবার হামলার এ ঘটনা ঘটল।

ইসরায়েলি বাহিনীর মুখোমুখি ফিলিস্তিনি তরুণ। ২১ মে, পূর্ব জেরুজালেম
ইসরায়েলি বাহিনীর মুখোমুখি ফিলিস্তিনি তরুণ। ২১ মে, পূর্ব জেরুজালেম

আল–আকসা মসজিদেই সংঘর্ষকে কেন্দ্র করে ১০ মে গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও রকেট ছুড়ে পাল্টা জবাব দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১১ দিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন শিশু। আহত হয়েছে ১ হাজার ৯০০ জন। ১ লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় ভীত এক নারী। ২১ মে, পূর্ব জেরুজালেম
ইসরায়েলি বাহিনীর হামলায় ভীত এক নারী। ২১ মে, পূর্ব জেরুজালেম

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র দলগুলো ৪ হাজার ৩০০-এর বেশি রকেট ছোড়ে। এসব রকেট হামলা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে এসব রকেট হামলায় ইসরায়েলে ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু, একজন ইসরায়েলি সেনা, একজন ভারতীয় এবং দুজন থাই নাগরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য