Friday, June 12, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গারা নিরাপদে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না : জাতিসঙ্ঘ

রোহিঙ্গারা নিরাপদে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না : জাতিসঙ্ঘ

বাংলাদেশে আগত জাতিসঙ্ঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রুস বলেছেন, রোহিঙ্গারা নিরাপদে সসম্মানে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়া ছাড়া আর কিছুই চায় না।

সোমবার বাংলাদেশে সপ্তাহব্যাপী সফর শুরু করা অ্যান্ড্রুস বলেন, বিশ্ববাসীর ভুলে যাওয়া উচিত নয় যে মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গা নিজ দেশের সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জাতিসঙ্ঘের বিশেষ এই প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এবং ভাসানচর পরিদর্শন করবেন – যেখানে ইতোমধ্যে অনেক রোহিঙ্গাকে স্থানান্তরিত করা হয়েছে।

পরিদর্শনকালে অ্যান্ড্রুস সরকারের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত জাতিসঙ্ঘের অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং রোহিঙ্গাদের সাথে দেখা করবেন।

অ্যান্ড্রুস বলেছেন, মিয়ানমারের জান্তা পরিকল্পিতভাবে মিয়ানমারের জনগণের মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। প্রাণের ভয়ে যারা মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, বিশ্ববাসী তাদের সমর্থন করছে। আমি তাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার আমাকে এই পরিদর্শনের যে বিশেষ প্রবেশাধিকার দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই সফরের মাধ্যমে মিয়ানমার সম্পর্কিত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দেখা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবো।

অ্যান্ড্রুস বলেন, বিশেষ করে তিনি রোহিঙ্গাদের কথা শোনার জন্য, তাদের প্রতি নিজের সমর্থন জানাতে এবং তাদের সাথে টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একসাথে কাজ করার জন্য তাদের সাথে দেখা করতে উন্মুখ।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য