Tuesday, March 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘সন্ত্রাসী চক্র গড়ে তুলছে ইহুদি বসতি স্থাপনাকারীরা’

‘সন্ত্রাসী চক্র গড়ে তুলছে ইহুদি বসতি স্থাপনাকারীরা’

ফিলিস্তিনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, পশ্চিম তীরে অবধৈভাবে ইহুদি বসতি স্থাপনকারীরা সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য বিভিন্ন অপরাধী চক্র গড়ে তুলছে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কর্মকর্তা গাসান দাগলাসের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ খবর দিয়েছে। গাসান দাগলাস ইসরাইলের বসতি স্থাপন কার্যক্রম পর্যব্ক্ষেণ করে থাকেন। তিনি বলেন, যেসমস্ত উগ্রবাদী ইহুদি বসতি স্থাপনকারী ‘প্রাইস ট্যাগের’ সদস্য তারা বর্তমানে পশ্চিম তীরের উত্তরে সালফিট শহরে তৎপরতা চালাচ্ছে।

গাসান দাগলাস বলেন, ‘এ উগ্রবাদীরা ফিলিস্তিনি জনবসতিতে ভাংচুর ও সহিংসতা চালাচ্ছে। পাশাপাশি মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোতেও তারা হামলা চালাচ্ছে।’

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তা জানান, অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা গত রোববার বিকেলে সালফিট শহরের পশ্চিমে কাফ্‌র আদ-দিক শহরে একজন ফিলিস্তিনি নাগরিকের ওপর হামলা চালায়। এছাড়া, খালেত হাসান এলাকায় আরো দু’ফিলিস্তিনির ওপর গুলি চালানো হয়েছে। এতে তারা আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য