Tuesday, July 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅগ্নি নিরাপত্তার দিক থেকে গাউসিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ

অগ্নি নিরাপত্তার দিক থেকে গাউসিয়া মার্কেট ঝুঁকিপূর্ণ

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল সকালে রাজধানীর গাউসিয়া মার্কেটে সমীক্ষা চালিয়ে বলেছে, মার্কেটটি অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা গাউসিয়া মার্কেট পরিদর্শন করে এর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটি সমীক্ষা চালিয়েছি এবং আমরা মার্কেটটিকে অগ্নি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি।’

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর গাউসিয়া মার্কেট পরিদর্শনকালে ফায়ার সার্ভিস মার্কেটে বেশ কিছু বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রতিনিধিদের একটি দল মার্কেটে যায়।

বজলুর রশীদ বলেন, ‘মার্কেট কর্তৃপক্ষকে তাদের নিজস্ব ফায়ার ফাইটিং ফোর্স গঠন করতে বলা হয়েছিল, যা এখনো বাস্তবায়ন হয়নি।’

তিনি আরো বলেন, ‘এই মার্কেটে ছয়টি সিঁড়ি আছে, কিন্তু সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। সর্বত্র এলোমেলোভাবে বৈদ্যুতিক তার ঝুলছে। এছাড়াও মার্কেটে একটি স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম সিস্টেম বসাতে বলা হয়েছিল, যা এখনো করা হয়নি।’

টিকাটুলির রাজধানী সুপার মার্কেট, ঠাটারিবাজার মার্কেট, চকবাজার মার্কেট, নিউমার্কেটকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে বজলুর রশিদ বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ, কারণ এসব মার্কেটে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য