Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকঅনুতপ্ত না হওয়া পর্যন্ত আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ইরানি জেনারেলের হুঁশিয়ারি

অনুতপ্ত না হওয়া পর্যন্ত আমেরিকা-ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চলবে: ইরানি জেনারেলের হুঁশিয়ারি

আমেরিকা-ইসরাইল জোটের হামলার জবাবে ইরান যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেছেন, আমেরিকা ও ইসরাইল তাদের আগ্রাসনের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।

শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া বক্তব্যে আবোলফজল শেখারচি বলেন, ইরানের কৌশল শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়; বরং আগ্রাসী পক্ষকে এমনভাবে শাস্তি দেওয়া, যাতে তারা পুরোপুরি অনুতপ্ত হয় এবং জাতির বিরুদ্ধে বিদ্যমান হুমকি স্থায়ীভাবে দূর হয়। তিনি বলেন, আজ যুদ্ধবিরতি ঘোষণা করে কাল আবার অন্য অজুহাতে হামলা শুরু হোক, এমন পরিস্থিতি ইরান চায় না।

ইরানি এই মুখপাত্র আরও দাবি করেন, আমেরিকা-ইসরাইলের হামলার পর থেকে ইরান প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালাচ্ছে, যার লক্ষ্য ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা এবং এ অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা। তিনি আরও বলেন, কৌশলগত হরমুজ প্রণালিতে ইরান নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং প্রতিপক্ষ ও তাদের সহযোগীদের সঙ্গে সম্পৃক্ত তেল ও গ্যাসবাহী ট্যাংকারের চলাচল আটকে দিয়েছে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ দিয়ে কেবল সীমিত জাহাজ চলাচল হয়েছে এবং এ জলপথ পুনরায় সচল করা এখন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে পরিণত হয়েছে।

আবোলফজল শেখারচি দাবি করেন, হরমুজ খুলতে আমেরিকা ন্যাটোভুক্ত দেশগুলোর নৌ ও আকাশ সহায়তা চেয়েছে, কিন্তু ওয়াশিংটনের অধিকাংশ মিত্র সরাসরি বাহিনী পাঠাতে রাজি হয়নি। তিনি আরও বলেন, এ অঞ্চলের দেশগুলো এখন দুই ভাগে বিভক্ত: একদল আমেরিকার সঙ্গে যেতে অনিচ্ছুক এবং তাদের ভূখণ্ডে আমেরিকান ঘাঁটি দেওয়াকে ভুল হিসেবে দেখছে, আরেকদল তুলনামূলক কমসংখ্যক দেশ এখনো আমেরিকার পাশে রয়েছে।

এ সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য স্থল অভিযানসংক্রান্ত বক্তব্য এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। শেখারচি বলেন, শত্রুপক্ষ কোনো কৌশলগত ভুল করলে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাবে কঠোর ও প্রতিরোধমূলক আঘাত হানতে প্রস্তুত। একই দিনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প আরও সময় পেলে হরমুজ প্রণালি খুলে দিতে পারবে বলে দাবি করেছেন এবং ইরানের অবকাঠামোতে আরও হামলার হুমকিও দিয়েছেন। তবে এর আগে ২৭ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, আমেরিকা স্থলসেনা ছাড়াই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে।

সূত্র : প্রেস টিভি, রয়টার্স

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য