Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকস্থল অভিযান হলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে: কমান্ডারদের ইরানি সেনাপ্রধান

স্থল অভিযান হলে কোনো শত্রুসেনাই যেন জীবিত না ফেরে: কমান্ডারদের ইরানি সেনাপ্রধান

ইরানের অভ্যন্তরে যেকোনো ধরনের হামলার জন্য ইরানি কমান্ডারদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। একইসাথে স্থল অভিযান হলে কোনো শত্রুসেনা যেন জীবিত ফিরে যেতে না পারে, এমন নির্দেশনাও দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার কাছাকাছি রয়েছে। তাঁর মতে, কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ শেষ হতে পারে। তবে একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এটি ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এই প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার ইরানের সেনাপ্রধান আমির হাতামি ইরানি কমান্ডারদের যেকোনো হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, আমির হাতামি বলেন, প্রতিপক্ষ স্থল অভিযান চালানোর চেষ্টা করলে কোনো শত্রুসেনা যেন জীবিত ফিরে যেতে না পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য