Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদাওয়াঅবাধ্যতায় আনুগত্য নেই

অবাধ্যতায় আনুগত্য নেই

হজরত আলী (রা.)-এর বিবরণে একটি হাদিস রয়েছে।

হজরত আলী (রা.) বলেছেন, রাসুল (সা.) একটি সেনাবাহিনী পাঠিয়ে এক ব্যক্তিকে ওই বাহিনীর আমির নিযুক্ত করলেন। আমির একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সৈন্যদের তাতে ঝাঁপ দেওয়ার নির্দেশ দিল। একদল লোক তাতে ঝাঁপ দিতে উদ্যত হলো। আরেকটি দল বলল, আমরা ইসলাম গ্রহণ করে তো আগুন থেকেই নিজেদের সুরক্ষিত করেছি, তাই আগুনে ঝাঁপ দেওয়ার প্রশ্নই ওঠে না।

এই প্রসঙ্গটি (যথাসময়ে) রাসুল (সা.) এর কাছে উত্থাপিত হলো। যারা আগুনে ঝাঁপ দিতে উদ্যত হয়েছিল, তাদের লক্ষ্য করে তিনি বললেন, তোমরা সত্যি সত্যি তখন আগুনে ঝাঁপ দিলে কিয়ামতের দিন পর্যন্ত সেখানেই অবস্থান করতে। অন্য দলটিকে লক্ষ্য করে তিনি উত্তম কথা বললেন। বললেন, আল্লাহর অবাধ্যতায় আনুগত্য নেই; আনুগত্য কেবলই সৎ শরিয়তসম্মত কাজে। (মুসলিম, হাদিস: ১,৮৪০)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য