Wednesday, October 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅভ্যুত্থান ইস্যুতে সুদানকে আফ্রিকান ইউনিয়ন থেকে বহিস্কার

অভ্যুত্থান ইস্যুতে সুদানকে আফ্রিকান ইউনিয়ন থেকে বহিস্কার

আফ্রিকান ইউনিয়ন কর্তৃপক্ষ বলেছে, সামরিক অভ্যুত্থান ইস্যুতে তারা সুদানকে আফ্রিকান ইউনিয়নের সকল কর্মকাণ্ড থেকে বহিস্কার করেছে। সুদান সেনাবাহিনীর ওই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির বেসামরিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকারের পতন হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

বুধবার আফ্রিকান ইউনিয়নের রাজনীতি বিষয়ক শান্তি ও নিরাপত্তা কর্তৃপক্ষ এক টুইট বার্তায় সুদানের বিষয়ে এ বহিস্কারাদেশ জারি করার বিষয়ে তথ্য প্রকাশ করে। এ অঞ্চলে কোনো দেশে সামরিক অভ্যুত্থানের পর আফ্রিকান ইউনিয়ন কর্তৃপক্ষ এ ধরনের পদক্ষেপই নিয়ে থাকে।

এক বিজ্ঞপ্তিতে আফ্রিকান ইউনিয়ন কর্তৃপক্ষ বলেছে, যত দিন না বেসামরিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে তত দিন পর্যন্ত সুদানের প্রতি এ বহিস্কারাদেশ কার্যকর থাকবে।

এদিকে সামরিক অভ্যুত্থান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুসারে বিশ্ব ব্যাংকও সুদানকে আর্থিক সাহায্য দেয়া থেকে বিরত আছে।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য