Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির

অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে অনিশ্চয়তা বিরাজ করতে পারে বলে আভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে পূর্বাভাস আগে সংস্থাটি দিয়েছিল তা থেকে কমানো হয়েছে।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বহুপক্ষীয় এই সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ডিসেম্বর সংস্করণ প্রকাশ করেছে, সেখানে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এডিবি বলছে, আগামী ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেওয়া হয়েছে। তবে প্রবৃদ্ধির পূর্বাভাস ঠিক কতটা কমানো হয়েছে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে এডিবি পূর্বাভাস দিয়েছিল যে, চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫০ শতাংশ হতে পারে। যদিও চলতি অর্থবছরে সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে সরকার।

প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণ হিসেবে এডিবি বলছে, প্রধানত যেসব দেশে বাংলাদেশ রফতানিপণ্য পাঠায়, সেসব দেশে অর্থনীতি ধীর হয়ে পড়েছে। সে কারণে বাংলাদেশের রফতানি ও উৎপাদন খাতে মাঝারি ধরনের প্রবৃদ্ধি হচ্ছে।

বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলে অন্য যে দেশটিতে প্রবৃদ্ধি কমবে বলে এডিবি মনে করে, সেই দেশ হলো মালদ্বীপ।

চলতি অর্থবছরের বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে মনে করে এডিবি। তাদের হিসাব অনুযায়ী, এ বছর মূল্যস্ফীতি বাড়তে পারে, এমন তালিকায় চারটি দেশ আছে। অন্য দেশগুলো হলো কাজাখস্তান, মিয়ানমার ও কোরিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য