Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅর্থনৈতিক সংকট : এ বছর হজ করতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা

অর্থনৈতিক সংকট : এ বছর হজ করতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা

অর্থনৈতিক সংকটে এ বছর হজে যেতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। সংকটের মুখে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, এ বছর মুসলমানরা হজে যেতে পারবেন না।

প্রতিবেদনে বলা হদয়েছে, দেশটির জাতীয় হজ কমিটি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীলদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে, এ বছর শ্রীলঙ্কার মুসলমানরা হজে যাবেন না।

হজ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ এম বলেছেন, সংকটপূর্ণ মুহূর্তে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে ও দেশের স্বার্থে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদের পক্ষ থেকে এ বছর হজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, দেশ বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি, যা অতিক্রম করতে আরো বেশি বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এই কঠিন সময়ে মুসলমানরা সরকারকে সমর্থন করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সৌদি আরব ২০২২ সালে হজ কোটায় শ্রীলঙ্কা থেকে এক হাজার ৫৪৫ জনকে অনুমোদন করেছে।

সূত্র : আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য