Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআগাম নির্বাচন দিয়ে বিপাকে ঋষি সুনাক, ৭৮ সংসদ সদস্য তাকে ছেড়ে গেলেন!

আগাম নির্বাচন দিয়ে বিপাকে ঋষি সুনাক, ৭৮ সংসদ সদস্য তাকে ছেড়ে গেলেন!

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথম শনিবার একটি ‘অস্বাভাবিক পদক্ষেপ’ নিয়েছেন। জনসম্পৃক্ততা ঘটতে পারে এমন অনুষ্ঠান থেকে দূরে গিয়ে ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।

আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন সুনাক। তার দল কনজারভেটিভ পার্টির একের পর এক জনপ্রতিনিধি জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। গত শুক্রবার পর্যন্ত ৭৮ জন সংসদ সদস্য জানিয়ে দিয়েছেন তারা এ নির্বাচনে অংশ নেবেন না। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালের নির্বাচনে ৭২ জন নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানিয়েছিলেন।যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে। কিন্তু ঋষির কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ, গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। 

ঋষি সুনাক ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। কিন্তু দেশটিতে উচ্চ মূল্যস্ফীতিসহ নানা কারণে ক্ষমতাসীন দলটি জনমত জরিপে অনেক পিছিয়ে রয়েছে।


বিডি প্রতিদিন/নাজমুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য