Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়আজ থেকে ফের দেশব্যাপী তিন দিনের গ্যাসসংকট

আজ থেকে ফের দেশব্যাপী তিন দিনের গ্যাসসংকট

আজ থেকে আবারও আগামী তিন দিন সারা দেশে গ্যাসের স্বল্প চাপ থাকবে। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্র্মিনাল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে আমদানিকৃত গ্যাসের সরবরাহ কমে যাবে। এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। গতকাল বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আরেকটি এফএসআরইউ দিয়ে দিনে প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। গ্যাস সরবরাহ হ্রাস পওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়। দুটি এলএনজি টার্মিনালের সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। গত বুধবারও এলএনজি থেকে ৭৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। এর আগে রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য ১ থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে সে সময় দেশজুড়ে গ্যাস সংকটে ভোগান্তি বাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য