Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআদর্শিক যুদ্ধে জয়ী হতে সন্তানদের উচ্চশিক্ষিত করতে হবে : আরশাদ মাদানি

আদর্শিক যুদ্ধে জয়ী হতে সন্তানদের উচ্চশিক্ষিত করতে হবে : আরশাদ মাদানি

শব্যাপী (ভারত) ধর্মীয় ও আদর্শিক বিরোধ নিরসনে জ্ঞানকে একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। এজন্য মুসলিম উম্মাহকে তাদের নতুন প্রজন্মকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আল্লামা আরশাদ মাদানি বলেন, ‘এখন যেভাবে পুরো দেশে ধর্মীয় ও আদর্শিক বিরোধ শুরু হয়েছে, কোনো অস্ত্র কিংবা প্রযুক্তির মাধ্যমে তার মোকাবেলা সম্ভব নয়।’

তার মতে- এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় হলো- জ্ঞান। তিনি বলেন, ‘এই যুদ্ধে জয়ী হতে আমাদের নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যোগ্য করে গড়ে তুলতে হবে।’

আল্লামা আরশাদ মাদানি বলেন, যদি তারা উচ্চশিক্ষিত হয়, ‘তাহলে তাদের জ্ঞান ও বিচক্ষণতা দিয়ে আদর্শিক এ যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করা সম্ভব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য