Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানের জন্য আইডিবির মানবিক তহবিল গঠন

আফগানিস্তানের জন্য আইডিবির মানবিক তহবিল গঠন

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) আফগানিস্তানের জন্য মানবিক ট্রাস্ট ফান্ড অনুমোদন করেছে। গত রবিবার আইডিবি সভাপতি ড. মুহাম্মদ আল-জাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে তহবিল গঠনের ব্যাপারে ব্যাংক কর্মকর্তারা সবুজসংকেত দেন। তবে তহবিলটি পরিচালনা করবে আইডিবি নিজেই। এর আগে ‘দ্য অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীরা মানবিক ও উন্নয়নমূলক কাজের জন্য একটি তহবিল গঠন ও পরিচালনার দায়িত্ব অর্পণ করে আইডিবিকে।

বোর্ড তহবিল গঠন ও প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে সদস্যরাষ্ট্র, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান, দাতা ও অন্যান্য আন্তর্জাতিক অংশিদারদের প্রতি ওআইসির আহ্বানকে স্বাগত জানিয়েছে। এ ছাড়া ব্যাংক যোগাযোগ, কৃষি ও মানবসম্পদ উন্নয়ন খাতে গিনি, আইভরিকোস্ট ও সেনেগালের জন্য ৩৩৩.৬৩ মিলিয়ন ডলার অনুমোধন করেছে। বোর্ড সদস্যরা আইডিবির আইএসডি ৪৭তম ‘বোর্ড অব গভর্নরস’-এর বার্ষিক বৈঠকের খসড়া এজেন্ডাগুলো প্রকাশ করেছে। আগামী জুনে মিসরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট নিয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

সূত্র : আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য