Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে বাদাখশান প্রদেশের ফৈজাবাদে বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজের মতে, বাদাখশান প্রদেশের রাজধানী শহর ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে, যেখানে তালেবান কর্মকর্তারা নিহত ডেপুটি গভর্নরের জন্য শোক প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, যিনি বুধবার বিস্ফোরণে নিহত হন।

টোলো নিউজ অনুসারে, একটি স্থানীয় হাসপাতাল প্রশাসন হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করে জানিয়েছে, মৃত ও আহতদের বেশির ভাগকেই স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এর আগে স্থানীয় তালেবান কর্মকর্তা মোয়াজুদ্দিন আহমাদিও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।

এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি গাড়িবোমায় তার চালকসহ নিহত হন। সেই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

তালেবানের ডেপুটি গভর্নর ও তার গাড়িচালক নিহত হওয়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)।

২০২১ সালের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আইএসআইএস একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিগোষ্ঠীগুলো প্রায় দুই বছরে রাশিয়ান দূতাবাস, পাকিস্তানের কূটনৈতিক মিশন এবং কাবুলের কেন্দ্রস্থলে চীনের পরিচালিত একটি হোটেলে বেশ কয়েকটি নৃশংস হামলার জন্য দায়ী।

সূত্র : খামা প্রেস, আনাদোলু এজেন্সি, টোলো নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য