Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে শীর্ষ আইএস কমান্ডারকে হত্যা করেছে তালিবান

আফগানিস্তানে শীর্ষ আইএস কমান্ডারকে হত্যা করেছে তালিবান

আফগানিস্তানের তালিবান সোমবার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী রাজধানী কাবুলে গোপন আস্তানায় রাতভর সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের দু’জন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্র নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে প্রায় তিন হাজার আইএস সৈন্য তৎপর এবং তারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘণ্টা আগে তালিবানের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, রোববার গভীর রাতের অভিযানে যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে আফগানিস্তানে তৎপর ‘আইএস গোষ্ঠীর গোয়েন্দা ও অপারেশন প্রধান’ও ছিলেন। তিনি নিহত উগ্রবাদী নেতাকে ক্বারি ফতেহ বলে শনাক্ত করেছেন।

ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে) ইসলামিক স্টেটের একটি আফগান সহযোগী ও তালিবানের অন্যতম প্রধান প্রতিপক্ষ।

মুজাহিদ বলেন, কাবুলে কূটনৈতিক মিশন, মসজিদ ও অন্য লক্ষ্যস্থলে সাম্প্রতিক হামলার পরিকল্পনাকারী ছিলেন ফতেহ। তবে আইএস-কে তাদের শীর্ষ নেতাকে হত্যা করার তালিবানের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সোমবার মুজাহিদ তার বিবৃতিতে নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারি মাসের শুরুতে তালিবানের এক উগ্রবাদীবিরোধী অভিযানে, ভারতীয় উপমহাদেশের জন্য আইএস-খোরাসানের প্রধান ইজাজ আমিন আহাঙ্গার ও তার দুই কমান্ডার নিহত হয়েছেন।

তিনি আরো বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিদেশীসহ বেশ কয়েকজন আইএস সদস্যকে আটক করা হয়েছে।

আইএস-খোরাসানকে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের একটি ‘বিপজ্জনক’ সহযোগী হিসেবে অভিহিত করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র তালিবানের উগ্রবাদীবিরোধী প্রচেষ্টার কার্যকারিতা সম্পর্কে এখনো সন্দিহান।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালিবানকে আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় তালিবানের প্রতি মানবাধিকারের প্রতি সম্মান জানানো, নারীদের ওপর আরোপিত শিক্ষা ও কাজের নিষেধাজ্ঞা প্রত্যাহার, উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করা ও রাজনৈতিকভাবে অন্তর্ভুক্তিমূলক সরকারের মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানিয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য