Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি : আত্মজীবনীতে স্বীকরোক্তি

আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি : আত্মজীবনীতে স্বীকরোক্তি

ব্রিটেনের প্রিন্স হ্যারি স্বীকার করেছেন যে আফগানিস্তানে অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ২৫ জনকে হত্যা করেছিলেন। তার প্রকাশিতব্য গ্রন্থ ‘স্পেয়ার’-এর উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ।

৩৮ বছর বয়স্ক প্রিন্স হ্যারি তালেবানের বিরুদ্ধে দু’দফায় দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭-২০০৮ সময়কালে বিমান হামলার নির্দেশদানকারী এয়ার-কন্ট্রোলার হিসেবে এবং ২০১২-২০১৩ সময়কালে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করেন তিনি।

বইতে তিনি উল্লেখ করেন, তিনি পাইলট হিসেবে ছয়টি মিশনে অংশ গ্রহণ করে ‘মানুষের জীবন’ নিয়েছিলেন।

তিনি বলেন, তিনি এ কাজের জন্য গর্বিতও নন, লজ্জিতও নন। বরং তিনি টার্গেটগুলোকে নির্মূল করাকে দাবার বোর্ড থেকে ‘দাবার ঘুঁটি’ সরানোর কাজ হিসেবে বিবেচনা করেন।

হ্যারি ১০ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেন। তিনি ক্যাপ্টেন মর্যাদায় উন্নীত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য