যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তান এখন স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘটনাকে ঐতিহাসিক মুহ‚র্ত বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কাবুলে অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেন তালেবান যোদ্ধারা। এরপরই জয় উদযাপন করতে দেখা গেছে তাদের। আকাশে গুলি ছুড়ে আফগান সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। এর আগে তালেবান দেশের নিয়ন্ত্রণ নিলেও যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে ছিল।
কাবুল বিমানবন্দর থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘটনায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে জাতীয় ঐক্য গড়তে তারা বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখবেন না। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তালেবানের এ মুখপাত্র বলেন, আমি আপনাদের মাঝে এ অঙ্গীকার করছি যে, সামাজিক স¤প্রীতি এবং জাতীয় ঐক্য গড়তে বিন্দুমাত্র চেষ্টা বাকি রাখব না। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের অর্থনীতি এবং অর্থনৈতিক স্বাধীনতা পুনুরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ।
এর আগে সকালে কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানকে অভিনন্দন। এ বিজয় আমাদের সবার। আমরা যুক্তরাষ্ট্রসহ পুরো দুনিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। সবার সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী।’ মার্কিন বাহিনীকে প্রত্যাহারকে ঐতিহাসিক মুহ‚র্ত হিসেবে আখ্যায়িত করেছে তালেবান বলছে, এর মধ্য দিয়ে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটেছে। আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা লাভ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমানটি আফগানিস্তান ত্যাগের পর উদযাপনে মেতে উঠে তালেবান। মার্কিন সেনারা চলে যাওয়ার পরপরই বিমানবন্দরে প্রবেশ করে দলটির যোদ্ধারা। এ সময় সেখানে ফাঁকা গুলিবর্ষণ করে তারা। অনেককে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে আলহামদু লিল্লাহ বলতে শোনা যায়। বিমানবন্দরের বাইরেও কাবুলের বিভিন্ন স্থানে তালেবান সদস্যদের বিজয় উদযাপন করতে দেখা গেছে। আতশবাজির ঝলকানিতে আনন্দে উদ্বেল হয় রাজধানীবাসী। ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। একই বছরের নভেম্বরে কাবুলের নিয়ন্ত্রণ নেয় মার্কিন জোট সমর্থিত তালেবান বিরোধী বাহিনী নর্দার্ন অ্যালায়েন্স। সর্বশেষ ২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করে কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস টাইমসের সংবাদদাতা নাবিহ্ বুলোস তালেবানে
