Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তান নিয়ে ওআইসির সিদ্ধান্ত

আফগানিস্তান নিয়ে ওআইসির সিদ্ধান্ত

আফগানিস্তান ইস্যুতে ৫৭ সদস্যের মুসলিম দেশগুলোর সংঘটন অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এক জরুরি বৈঠক ডেকেছিল। সে বৈঠকে সংগঠনটি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়তার অঙ্গীকার করেছে। বৈঠকে সংগঠনটি নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়া উচিত হবে না আফগানিস্তানের এবং ভবিষ্যৎ নেতাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছে। আফগানিস্তান যেন আর কখনও সন্ত্রাসবাদের প্ল্যাটফর্ম অথবা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত না হয় সেই স্বার্থে ‘ভবিষ্যৎ আফগান নেতৃত্ব’ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রিয়াদের ডাকা এক বিশেষ সভা শেষে সৌদি আরবভিত্তিক এই সংগঠনটি জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলোকে আফগানিস্তানে পা রাখার অনুমতি দেয়া যাবে না। আফগানিস্তানের জনগণের সাথে সংহতি প্রকাশ করে ওআইসি আহ্বান করেছে যে, সব পক্ষকে সহিংসতা ত্যাগ করতে হবে। আর অতি দ্রুত সমগ্র আফগানিস্তানে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সউদী ভিত্তিক সংগঠনটি বলেছে, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের প্রতি জোর দিতে আগামী মাসে তারা কাবুলে দূত পাঠাবে। সংগঠনটি আরও বলছে, আফগানিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা খুবই প্রয়োজন। কিন্তু কেউ যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ না করে। ওআইসির আহ্বান এবং সিদ্ধান্তের বেশিরভাগ প্রতীকী হলেও গত সপ্তাহে কাবুল দখলে নেয়া তালেবানের প্রতি নিজেদের অবিশ্বাস প্রকাশ করেছে সংগঠনটি। মুসলিম দেশগুলো আফগানিস্তানের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন বলেও জানিয়েছে ওআইসি। বিবৃতিতে আফগানিস্তানের বিভিন্ন পক্ষকে তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের এই সংগঠন। রয়টার্স, আরব নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য