Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফগানিস্তান পুনর্গঠনে অংশ নিতে চীনকে স্বাগত জানালো তালেবান

আফগানিস্তান পুনর্গঠনে অংশ নিতে চীনকে স্বাগত জানালো তালেবান

আফগানিস্তানে শান্তি আনতে চীন গঠনমূলক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন। একইসঙ্গে দেশ পুনর্গঠনে ও উন্নয়নে চীন উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। খবর রয়টার্সের।

গত সপ্তাহে কাবুলের পতনের আগে থেকেই চীনের সঙ্গে যোগাযোগ করে আসছে তালেবান। গত মাসেই চীনের বন্দর শহর তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করে তালেবানের প্রতিনিধিদল। এখন আফগানিস্তানের দখল তালেবানের কাছে আসার পর দেশটির দিকে চীন নজর দেবে বলে ধারণা বিশ্লেষকদের।

সিজিটিএনকে সুহাইল শাহিন বলেন, ‘চীন একটি বড় দেশ। তাদের বিশাল অর্থনীতি ও সক্ষমতা রয়েছে। আমি মনে করি, আফগানিস্তান পুনর্গঠনে তারা বড় ভূমিকা রাখতে পারে।’

তবে আফগানিস্তানে চীনের সহায়তা পেতে হলে নিজেদের কট্টরপন্থী নীতির পরিবর্তন করতে হবে তালেবানকে। গত মাসে সংগঠনটির সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও এমনই ইঙ্গিত দেন। তিনি সে সময় বলেছিলেন, আফগানিস্তান শাসনে মধ্যপন্থী ইসলামি নীতি গ্রহণ করা হবে বলে আশা করছেন তাঁরা। সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য