Thursday, September 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআফ্রিকা থেকে আসা কাউকে বোর্ডিং পাস দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

আফ্রিকা থেকে আসা কাউকে বোর্ডিং পাস দেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইন্স সেদেশ থেকে আসলে তাদেরকে বোডিং পাস দেয়া হবে না। আর বোডিং পাস যদি দিতেও হয় তবে যাদের ডাবল ভ্যাক্সিন দেয়া আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেয়া হবে।

এছাড়া দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বৃ্হস্পতিবার বিকেলে সিলেটের সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগি সংস্থা কেপ ফাউন্ডেশনের ‘আরফান ভিলেজ’ এর উদ্বোধনকালে ওমিক্রন সতর্কতা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, আফ্রিকার আশেপাশের দেশগুলোতে যারা আছেন তাদের নিরুৎসাহিত করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব আসবেন। তার সফরের পর এই বিষয়টি জানা যাবে।

এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য