Thursday, July 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআবারো ইমরানের দলের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার গওহর

আবারো ইমরানের দলের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার গওহর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গওহর আলি খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন ওমর আইয়ুব খান। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগেও দলটির আন্তঃপার্টি নির্বাচন হয়েছিল। সেখানেও ব্যারিস্টার গওহার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের নির্বাচন কমিশন ওই নির্বাচনকে গ্রহণযোগ্য বিবেচনা করেনি। এ কারণে তাদেরকে দলীয় প্রতীক দিতে অস্বীকৃতি জানায়। ফলে পিটিআই সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে।
পিটিআই বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রার্থী/প্যানেল প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পর চেয়ারম্যান পদে একজনই থাকে। ফলে ব্যারিস্টার গওহর চেয়ারম্যান নির্বাচিত হন।

ওমর আইয়ুব খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

এছাড়া পাঞ্জাব, খাইবার পাকতুনখাওয়া এবং সিন্ধু প্রদেশে সভাপতি হিসেবে যথাক্রমে ড. ইয়াসমিন রশিদ, আলী আমিন গান্দাপুর, হালিম আদিল শেখ নির্বাচিত হয়েছেন। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বেলুচিস্তানের সভাপতি পরে নির্বাচন হবে।

আগামী ৩ মার্চ পাকিস্তানের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।

এদিকে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য আকবর এস বাবর আবারো জানিয়েছেন, তিনি এই নির্বাচনকেও চ্যালেঞ্জ করবেন। গত বছরও তিনি নির্বাচনকে চ্যালেঞ্জ করেছিলেন। ফলে তা বাতিল হয়ে যায়।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল এবং অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য